যকৃতের রোগে আক্রান্ত তিন কোটি চিকিৎসাসেবার সম্প্রসারণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে তিন থেকে সাড়ে তিন কোটি অর্থাৎ মোটামুটি পাঁচজনে একজন মানুষ যকৃতের (লিভার) বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। এ রোগের প্রকোপ ক্রমেই বাড়ছে।যকৃতের বিভিন্ন রোগের ঝুঁকিতে রয়েছে সব বয়স ও শ্রেণীর মানুষ।গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত হেপাটোলজি সোসাইটির প্রথম আন্তর্জাতিক সম্মেলনে আলোচকেরা এ কথা জানান।সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে দেড় কোটি মানুষ যকৃতের দীর্ঘস্থায়ী রোগ হেপাটাইটিস বি ভাইরাস এবং আট লাখ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। গ্রামীণ জনগোষ্ঠীর প্রায় এক-তৃতীয়াংশই জীবনে কোনো না কোনো সময় হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়।সোসাইটির সভাপতি মবিন খান জানান, বাংলাদেশে যকৃতের সিরোসিস ও ক্যানসারের অন্যতম কারণ হেপাটাইটিস বি ও সি ভাইরাস। প্রক্রিয়াজাত খাবার ও ফলমূল এবং ভেজাল তেলে তৈরি খাদ্য দীর্ঘমেয়াদি যকৃতের রোগ, লিভার সিরোসিস কিংবা লিভার ক্যানসার সৃষ্টি করতে পারে।