যক্ষ্মা নিয়ন্ত্রণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একনাগাড়ে তিন সপ্তাহ কাশি হলে চিকিত্সকের শরণাপন্ন হতে হবে। পূর্ণ চিকিত্সায় যক্ষ্মা ভালো হয়। এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কুমিল্লা জেলা সিভিল সার্জন দপ্তর, টিবি ক্লিনিক, কুমিল্লা জেনারেল হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্র্যাক এ ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। গতকাল সোমবার সকালে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কুমিল্লার উদ্যোগে এক মতবিনিময় সভায় বক্তারা যক্ষ্মা নিয়ন্ত্রণের জন্য এসব পরামর্শ দেন। কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীকে নিয়ে ওই সভা হয়।