যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা সৃষ্টি ও জন-অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন। সরকারের একার পক্ষে যক্ষ্মা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এ জন্য বিভিন্ন বেসরকারি সংস্থা বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা খুবই দরকার। সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণায় গণমাধ্যমকে ভূমিকা নিতে হবে।গতকাল বুধবার ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: সর্বস্তরের অংশগ্রহণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর; স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।সিভিল সার্জন মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী, জেলা বিএমএর সম্পাদক আর পি সাহা, জেলা তথ্য কর্মকর্তা মো. নাছির উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সভাপতি মীর হোসেন মীরু। গোলটেবিল বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফেনী বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা আবদুল খালেক। স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা প্রতিনিধি বাবুল কুমার দাস।