যক্ষ্মা নিয়ন্ত্রণের কৌশল নিয়ে খুলনায় গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যক্ষ্মা নিয়ন্ত্রণ ও নিরাময়ের কৌশলসহ এ রোগের নানা দিক নিয়ে গত মঙ্গলবার খুলনা নগরের একটি হোটেলে গোলটেবিল বৈঠক হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, খুলনা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থা ব্র্যাক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমকে সব পর্যায়ের জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ ও সামাজিক অংশগ্রহণ’ বিষয়ের ওপর এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। গোলটেবিল বৈঠকে জানানো হয়, একনাগাড়ে তিন সপ্তাহের বেশি কাশি থাকলে চিকিৎসকের কাছে যেতে হবে এবং কফ পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় যক্ষ্মা শনাক্ত হলে নিয়মিত ওষুধ সেবন করতে হবে। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্য বিভাগের খুলনা অঞ্চলের উপপরিচালক এ কে ফজলুল হক। এতে স্বাস্থ্য অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক (প্রশাসন) মোল্লা হারুন অর রশীদ, খুলনার সিভিল সার্জন আবদুল হান্নান, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় কনসালটেন্ট আনোয়ারুল আজাদ, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক আজমল হোসেন প্রমুখ বক্তব্য দেন।