যক্ষ্মা নিয়ে গোলটেবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক গতকাল সোমবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ, মাগুরা প্রেসক্লাব ও ব্র্যাক এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন মুক্তাদুর রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তারেক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিকিৎসক আবদুল্লাহেল কাফী।