প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মানিকগঞ্জে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) জেলা শাখার সভাপতি ওয়াহেদ তারা মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন মো. শাহ আলম, বক্ষব্যাধি বিশেষজ্ঞ বিকাশ চন্দ্র তরফদার, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি পারভীন আক্তার, নাটাবের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন প্রমুখ। সভায় যক্ষ্মা প্রতিরোধে সব ধরনের তামাকজাত দ্রব্য বর্জন ও ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক সভায় অংশ নেন।