যক্ষ্মা হাসপাতালে হতে পারে বার্ন ইনস্টিটিউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চানখাঁর পুলের পুরোনো যক্ষ্মা হাসপাতালে বার্ন ইনস্টিটিউট করার কথা ভাবছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যক্ষ্মা হাসপাতাল ঘুরে গিয়ে এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে চানখাঁর পুলে বার্ন ইনস্টিটিউট করা হবে। ওই সময় তাঁর সঙ্গে ১৪টি মেডিকেল কলেজে বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেনসহ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।