প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘আগে এখানে (চা-বাগানে) টিবি (যক্ষ্মা) রোগে আক্রান্ত হয়ে অনেক লোক মারা গেছে। এখন আর কেউ এই রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না। কারণ, আপনারা এই রোগ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন।’হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে গতকাল রোববার চা-শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড্যান মজীনা এসব কথা বলেন। টিবি কেয়ার টু প্রকল্প ও হীড বাংলাদেশ যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করে।