প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার নয় উপজেলায় গত দুই বছরে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ জন রোগী মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরও প্রায় ছয় হাজার লোক। গতকাল সোমবার পাবনায় ‘যক্ষ্মা নিয়ন্ত্রণে গণসচেতনতা বাড়াতে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বাংলাদেশ যক্ষ্মা নিরোধ সমিতি এ তথ্য জানায়।
সমিতির উদ্যেগে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সমিতির সোশ্যাল মোবিলাইজার আতাউর রহমান জানান, ২০১২ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত পাবনায় প্রায় ছয় হাজার যক্ষ্মারোগী শনাক্ত করা হয়েছে।