যজ্ঞানুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা মদন দুর্গাপ্রসন্ন স্মরণে ও বিশ্বশান্তি কামনায় পাঁচ দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। শ্রীগুরু সংঘের আয়োজনে গতকাল শুক্রবার থেকে মঠবাড়িয়া পৌর শহরের হরিসভা মন্দির প্রাঙ্গণে এ যজ্ঞানুষ্ঠান শুরু হয়। মাদারীপুর, খুলনা, ফরিদপুর ও গোপালগঞ্জের ছয়টি কীর্তন সম্প্রদায় এ নামযজ্ঞ পরিবেশন করবে। মঠবাড়িয়া শ্রীগুরু সংঘের সভাপতি অমল চন্দ্র কর্মকার বলেন, গতকাল শুক্রবার ভোর থেকে অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।