প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সারা দেশে যত দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়া যাবে, তত দ্রুত বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা যাবে।
গতকাল বিকেলে কেরানীগঞ্জ উপজেলা মাঠে বেসরকারি সংস্থা স্রেডার উদ্যোগে মডার্ন চুলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নসরুল এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু হলে বরিশাল-পটুয়াখালীতে বিদ্যুতের ব্যবহার বাড়বে তিন গুণ। খুলনায় এখন যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হয়, সেটা পাঁচ গুণ বেড়ে যাবে। আর যখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, তখন লাকড়ির চুলার প্রয়োজন হবে না। ঘরে ঘরে গ্যাস ও বিদ্যুৎ থাকবে।