যতীন সরকারের জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুদ্ধিজীবী, প্রাবন্ধিক, সমালোচক, গবেষক ও রাজনীতিবিদ অধ্যাপক যতীন সরকারের আজ ৭৮তম জন্মদিন। এ উপলক্ষে ‘যতীন সরকারের ৭৮তম জন্মদিন উদ্যাপন পরিষদ’ নেত্রকোনায় তাঁর নিজ বাসভবন ‘বানপ্রস্থে’ বিকেল চারটায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।অনুষ্ঠানের মধ্যে রয়েছে ৭৮টি প্রদীপ প্রজ্বালন, সমবেত সংগীত পরিবেশন এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন, কেক কাটা, মানপত্র পাঠ ও উত্তরীয় প্রদান এবং যতীন সরকারের জীবন ও কর্মের ওপর লেখা প্রবন্ধ পাঠ। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উদীচী শাখা গীতি-আলেখ্য পরিবেশন করবে।কর্মসূচিতে আরও রয়েছে কবিতা আবৃত্তি, বাউলশিল্পী সুনীল কর্মকার ও গোলাম মৌলার পরিবেশনায় সংগীতসন্ধ্যা। যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমী পুরস্কার, ২০০৫ সালে পাকিস্তানের জন্মমৃত্যু দর্শন গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কারসহ অসংখ্য সমঞ্চাননা লাভ করেন।যতীন সরকার ১৯৩৬ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।