যথাযথ ক্ষতিপূরণ পায়নি নিহত ব্যক্তিদের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের পর প্রায় চার মাস পেরিয়ে গেলেও ওই ঘটনায় নিহত সহস্রাধিক শ্রমিকের পরিবার এখনো যথাযথ ক্ষতিপূরণ পায়নি। পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়ার আশায় অপেক্ষা করছে কারও কারও পরিবার; কেউ বা আদৌ কোনো ক্ষতিপূরণই পায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের জন্য এটি একটি গুরুতর ব্যর্থতা।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস গত রোববার তাদের সম্পাদকীয়তে এ কথা লিখেছে। এতে বলা হয়, দুর্ঘটনার পর শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে নগদ এক লাখ টাকা এবং প্রায় ১৫ লাখ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র দেওয়া হবে। কিন্তু এই প্রতিশ্রুত ক্ষতিপূরণের বেশির ভাগই এখনো সরকার দিতে পারেনি। ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক শ্রমিক সংস্থা সলিডারিটি ইউনিয়নের তথ্য অনুযায়ী, প্রায় ৭৭৭টি পরিবার এক লাখ থেকে চার লাখ টাকার মতো ক্ষতিপূরণ পেয়েছে। অবশিষ্ট পরিবারগুলো বলতে গেলে কোনো ক্ষতিপূরণই পায়নি। তা ছাড়া প্রায় ৩০০ মৃতদেহ শনাক্ত করার কাজও সরকার এখনো শেষ করতে পারেনি।

নিউইয়র্ক টাইমস-এর সম্পাদকীয়তে আরও বলা হয়, শ্রম ও আইনি সংগঠনগুলোর মতে, কাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কাদের দেওয়া হয়নি বা কেউ কেউ অন্যদের তুলনায় বেশি পেয়েছে কেন তা জানায়নি বাংলাদেশ সরকার। বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ক্ষতিপূরণের অর্থ দেওয়া হচ্ছে। কিন্তু এ কাজের জন্য একজন স্বাধীন প্রশাসক দরকার। তা ছাড়া যে মৃতদেহগুলোকে শনাক্ত করার কাজ বাকি রয়েছে, তাও দ্রুত শেষ করা উচিত। একই সঙ্গে বাংলাদেশ থেকে পশ্চিমা যেসব কোম্পানি পোশাক তৈরি করে, তাদেরও উচিত ক্ষতিপূরণ দেওয়া।: ���p��� 0� করা হয়েছে। তাই এখন আর তাঁদের নিয়োগ দেওয়া সম্ভব নয়।