যথাযথ মর্যাদায় ইস্টার সানডে পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা উৎসব ও আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার পালিত হয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’।
বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায় দিনটি পালন করেছে যথাযথ মর্যাদায়। প্রতিটি গির্জা সাজানো হয় বর্ণিল সাজে। সকাল থেকেই বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দেশে শান্তি প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রার্থনা করা হয়।
খ্রিষ্টান ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিষ্টের মৃত্যুর তৃতীয় দিনে তিনি ফিরে আসেন। পুনরুত্থানের ওই রোববারটি ‘ইস্টার সানডে’ হিসেবে পালিত হয়। যিশুখ্রিষ্টের এই ফিরে আসার দিন স্মরণে দেশে দেশে খ্রিষ্টধর্মাবলম্বীরা পালন করেন দিনটি।
২০০০ বছর আগে ইসরায়েলের বেথলেহেমে এক গোশালায় জন্ম নেন যিশুখ্রিষ্ট। ধনী-দরিদ্র সব মানুষের সঙ্গে একাত্ম হয়েছেন তিনি। মানুষের মুক্তির জন্য ন্যায় ও শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে তিনি নিজেই ক্রুশবিদ্ধ হন।