যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা না তোলায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসে গতকাল বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন না করায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ইউএনও মোহাম্মদ আলতাফ হোসেন এ জরিমানা করেন।কয়েকজন ব্যবসায়ী জানান, শহরের ২৫ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানেই গতকাল জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। অনেকে আবার দুই বা তিন হাত লম্বা বাঁশে, আবার কেউ বৈদ্যুতিক খুঁটিতেও পতাকা টানিয়েছেন। এতে আসলে জাতীয় পতাকার অবমাননাই করা হয়েছে বলে তাঁরা মত প্রকাশ করেন।