যথাসময়ে কর্মক্ষেত্রে যুক্ত হতে না পারলে ক্যারিয়ার গঠন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ার গঠন করতে হলে আমরা যে ক্ষেত্রে উন্নয়ন করতে চাই, সেই ক্ষেত্র সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। সে জন্য পাঠ্যপুস্তকের সীমাবদ্ধ জ্ঞানের বাইরেও আমাদের বিচরণ করে জ্ঞান অন্বেষণ করতে হবে। তিনি বলেন, কাজকে ভালোবেসে সঠিক সময়ে পরিকল্পনার মাধ্যমে কর্মক্ষেত্রে নিজেকে যুক্ত করতে না পারলে ক্যারিয়ার গঠন সম্ভব নয়।গতকাল শনিবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডর্স) আয়োজিত দুই দিনব্যাপী ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ডিবেট’ শীর্ষক কর্মশালায় বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুন নূর তুষার এ সব কথা বলেন। প্রথম আলোর সহযোগিতায় জাডর্স এ কর্মশালার আয়োজন করে।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, এ ধরনের কর্মশালার মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা সম্ভব হয়। কর্মক্ষেত্রে নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার নানা কৌশল সম্পর্কে ধারণা লাভ করা যায়। বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন জাডর্সের সভাপতি বদরুন নাহার, উপদেষ্টা ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ রেজা ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক আরাফাত রহমান।