যথাসময়ে নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় নির্বাচন বাতিল হওয়া দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) একটিতে যথাসময় ২২ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে গত ১৭ ফেব্রুয়ারি দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর এবং লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউপির নির্বাচন বাতিল করার আদেশ দিয়ে চিঠি দেন। ভোলা নির্বাচন কার্যালয়ে এ-সংক্রান্ত চিঠি আসে ২৫ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন পুনরায় এক চিঠিতে ২৮ ফেব্রুয়ারি লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউপির নির্বাচন যথাসময়ে অর্থাৎ ২২ মার্চ সম্পন্ন করার আদেশ দেন।