দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘নির্বাচন কমিশনের অধীনে যথাসময়ে নির্বাচন হবে। ভারত, ইউরোপসহ বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রে যে পদ্ধতিতে নির্বাচন হয়, সে পদ্ধতিতেই হবে।’গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট-জাকিগঞ্জ, পাকেরহাট-দাড়োয়ানী, টংগুয়া-পাকেরহাট সড়ক পাকা করার কাজ ও পাকেরহাট শহরের শাপলা চত্বরের ভিত্তিফলক উমেঞ্চাচন শেষে পাকেরহাট ও টংগুয়ায় পৃথক দুটি সমাবেশে তিনি এসব কথা বলেন।মন্ত্রী আরও বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলে বেড়াচ্ছেন দেশের মানুষ ভালো নেই, আমাদের রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু বর্তমান সরকারের আমলে দেশে কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। রেমিট্যান্স বেড়েছে, সর্বোপরি বিদ্যুৎ খাতে সাফল্য এসেছে। এত ভালো অবস্থায় বাংলাদেশ কখনো ছিল না। মানুষের চেহারা দেখলে বোঝা যায়, মানুষ এখন কত ভালো আছে। আমরা অনেক এগিয়েছি, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে আরও এগিয়ে যেতে পারব।’ এ সময় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম জিয়াউল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তাফা আহমেঞ্চদ শাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল জব্বার শাহ, শাহাদাৎ আলী, শফিউল ইসলাম চৌধুরী, আমিনুল হোসেন সরকার প্রমুখ। বিকেলে মন্ত্রী পাকেরহাট ডিগ্রি কলেজ মাঠে ঈদ ও পূজা পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।