যথাসময়ে নির্বাচন হবে কি না, তা অনিশ্চিত: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, মার্শাল ল বা অনির্বাচিত সরকার আসবে কি না—সবই অনিশ্চিত। আমরা কেউই জানি না, আমাদের ভবিষ্যৎ কী?’গতকাল মঙ্গলবার জাপার বনানী কার্যালয়ে চট্টগ্রাম, রাজশাহী ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের জাতীয় ছাত্রসমাজে যোগদান অনুষ্ঠানে এ অনিশ্চয়তার কথা বলেন এরশাদ। তিনি এ অনিশ্চিত অবস্থা থেকে মুক্তি দিতে জাপার পক্ষে মানুষকে জাগিয়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।ছাত্রসমাজের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।