যন্ত্র দিয়ে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে যন্ত্র দিয়ে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল রেখেছেন উচ্চ আদালত।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট অঞ্চলের বৃহত্তম এ দুটি পাথর কোয়ারিতে যন্ত্র দিয়ে পাথর উত্তোলনের অনুমতি চেয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে যন্ত্র দিয়ে পাথর উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে আবেদন করে। হাইকোর্ট গত বুধবার যন্ত্র দিয়ে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল রাখার আদেশ দেন।