যন্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে কৃষকদের মধ্যে ধান কাটা ও মাড়াইয়ের অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। স্থানীয় ৫০ জন কৃষককে ৩০ শতাংশ ভর্তুকি দিয়ে এসব একেকটি যন্ত্র দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সত্যব্রত সাহা, মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।