যন্ত্রচালিত রিকশার ২০টি ব্যাটারি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কালুরঘাটে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে যন্ত্রচালিত রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় ২০টি ব্যাটারি আটক করা হয়েছে। গতকাল সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ কালুরঘাটের আওতাধীন চর রাঙামাটিয়া বড়ুয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
জানা গেছে, কালুরঘাট বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বিভাগের কারিগরি কর্মকর্তা ও কর্মচারীদের একটি দল অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু করে। এ সময় বড়ুয়া পাড়া এলাকায় একটি ঘরে মিটার ও অনুমোদনহীন সংযোগের মাধ্যমে সরাসরি বিদ্যুতের খুঁটি থেকে ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ২০টি ব্যাটারি এবং বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করে ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয় বলে জানান পিডিবির জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান।