যন্ত্রণায় অস্থির খাদিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদিজা বেগম
খাদিজা বেগম

সিলেটে ছাত্রলীগ নেতার কোপে গুরুতর আহত খাদিজা বেগমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। শ্বাস-প্রশ্বাসের জন্য খাদিজার গলায় যে যন্ত্র স্থাপন করা হয়েছিল, সেটি গতকাল বুধবার খুলে নেওয়া হয়েছে।
খাদিজার ভাই শাহীন আহমেদ বলেন, ‘ধীরে ধীরে খাদিজার জ্ঞান ফিরে আসছে। তবে ব্যথা বাড়ছে। আজ (গতকাল) সারাটা দিন যন্ত্রণায় ছটফট করেছে। বাম দিকের অনুভূতি এখনো ফিরে আসেনি। ডান হাত, ডান পা অনবরত নাড়ছিল।’
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম ৩ অক্টোবর এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার পথে বদরুল আলমের কোপে গুরুতর আহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজে এক দফা অস্ত্রোপচারের পর ওই দিনই দিবাগত রাতে খাদিজাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।