যন্ত্রণায় কাতর রাবেয়ার চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাবেয়া বেগম

রাবেয়া বেগম (২৬) দুই বছর ধরে কিডনির জটিল রোগে আক্রান্ত। এ সময় চিকিৎসার জন্য এখানে-সেখানে ছোটাছুটি করেছেন তিনি। কিন্তু তাতে লাভ হয়নি। সম্প্রতি অবস্থার আরও অবনতি হওয়ায় রাজধানীর কলেজগেট এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

স্বজনেরা বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাবেয়ার চিকিৎসা চলছে। প্রতিদিন খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এখন পর্যন্ত সাকল্যে আইসিইউর বিল এসেছে প্রায় ৯ লাখ টাকা। ইতিমধ্যে সোয়া লাখ টাকার মতো পরিশোধ করতে পেরেছেন তাঁরা।

স্বজনেরা আরও বলেন, একদিকে বিপুল অর্থ বকেয়া, অন্যদিকে টাকার অভাবে রাবেয়ার চিকিৎসা বন্ধ হওয়ার পথে। এ অবস্থায় অসহায় রাবেয়ার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানাচ্ছেন তাঁরা।

রাবেয়াকে সহায়তা পাঠানোর ঠিকানা: মো. ইউসুফ হাসান, হিসাব নম্বর: ০৩৭ ১১২ ০১৬ ৭৫০৫, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, রিং রোড, কৃষি মার্কেট (শ্যামলী) শাখা অথবা বিকাশ (ব্যক্তিগত): ০১৮১৩-৭৫০০০৪, নগদ: ০১৯২৪-৬৩৫৩৬১। বিজ্ঞপ্তি