যন্ত্রপাতি গুদামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের গুদামে ট্রলি, হুইল চেয়ার, নেবুলাইজার মেশিন, ওটি টেবিল, লাইট, ইসিজিসহ বিভিন্ন যন্ত্রপাতি এক বছর ধরে তলাবদ্ধ পড়ে রয়েছে। ২০০৯ সালে এসব সামগ্রী পাঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সময়ে ঢাকা মেডিকেল কলেজসহ অন্যান্য হাসপাতালে এসব যন্ত্রপাতি পাঠানো হয়েছে। সোমবার গোপালগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এসে এসব যন্ত্রপাতি পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন। তিনি সংশ্লিষ্টদের তাত্ক্ষণিকভাবে এসব যন্ত্রপাতি জরুরি বিভাগে স্থাপনের নির্দেশ দেন।