যন্ত্রপাতির কনটেইনারে ফটোকপি মেশিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে পোশাকশিল্পের আমদানি করা মূলধনি যন্ত্রপাতির কনটেইনার খুলে প্রায় দেড় কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ১৯৬টি পুরোনো ফটোকপি মেশিন পাওয়া গেছে। গতকাল সোমবার ৫ নম্বর ইয়ার্ডে এসব ফটোকপি মেশিন জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ।সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকায় অবস্থিত অ্যাডভান্সড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের নামে এসব পণ্য আমদানি হয়।কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলামের নির্দেশে গতকাল রাজস্ব কর্মকর্তারা কনটেইনারটি খুলে তোশিবা ও ক্যানন ব্রান্ডের পুরোনো ফটোকপিয়ার মেশিন পান। এর মধ্যে ৮৪টি বড় আকারের, ৮০টি মধ্যম আকারের এবং ৩২টি ছোট আকারের।জানা গেছে, গত ৩১ জানুয়ারি এসব যন্ত্রপাতি শুল্কায়নের জন্য আমদানি দলিলাদি কাস্টম হাউসে দাখিল করা হয়। আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ফয়েজ অ্যান্ড ব্রাদার্স এসব দলিল দাখিল করে। কাস্টম হাউসের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পণ্যের মূল্য, শুল্ক ফাঁকি ও দ্বিগুণ জরিমানা হিসাব করে আটক চালান থেকে প্রায় তিন কোটি টাকা রাজস্ব জমা হবে কাস্টম হাউসে।