প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত থেকে চোরাইপথে আনা বাইসাইকেলের বিপুল পরিমাণ যন্ত্রাংশ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪০ ব্যাটালিয়নের সদস্যরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের শিমুলতলী এলাকা থেকে বিজিবির সদস্যরা এসব যন্ত্রাংশ জব্দ করেন। বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লুৎফুল করিম জানান, জব্দ মালামালের আনুমানিক মূল্য তিন কোটি ২৫ লাখ ৬৮ হাজার ২০০ টাকা।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি