যন্ত্রাংশ বিকল হওয়ায় মিরসরাই বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গতকাল রোববার দুপুর পৌনে ১২টা থেকে রাত পর্যন্ত বিদ্যুৎ ছিল না। রাত পৌনে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ লাইনের যন্ত্রাংশ বিকল হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে।বিদ্যুৎ না থাকায় মিরসরাইয়ের প্রায় ৪০ হাজার গ্রাহক দুর্ভোগের শিকার হয়। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে হাসপাতালে জরুরি সেবা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়ে বলে জানা গেছে।এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক মো. আবদুল কুদ্দুছ বলেন, সীতাকুণ্ডে বিদ্যুৎ লাইনের একটি ইনসুলেটর ভেঙে গেছে। এটির মেরামতকাজ চলছে। কাজ শেষ হলে বিদ্যুৎ পাওয়া যাবে।তবে রাতের মধ্যে বিদ্যুৎ আসবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা এখনই বলা যাচ্ছে না।