যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট তৈরি প্রকল্পে সেনা নিয়োগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা তৈরি প্রকল্প ‘ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)’ এবং ‘মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ’-এ সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। স্বরাষ্ট মন্ত্রণালয়ের অনুরোধে এসব প্রকল্পে প্রয়োজনীয় কারিগরি সহায়তার প্রয়োজনীয়সংখ্যক সেনাসদস্য নিয়োগ করা হবে।মোতায়েন করা সেনাসদস্যরা আগামী এক মাস আঞ্চলিক কার্যালয়গুলোতে প্রকল্প কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তা যেমন—ফরম পূরণ, রেকর্ড সংরক্ষণ, ডেটা এন্ট্রিসহ সব ধরনের সুবিধার জন্য ‘সাহায্য প্রদান কেন্দ্র’ পরিচালনা করবেন। তাঁরা নির্ধারিত কাজ শেষে নিজ নিজ সেনানিবাসে ফিরে যাবেন। যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট প্রকল্পের আওতায় ঢাকায় নতুন দুটি অফিসসহ মোট ১০টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় (যাত্রাবাড়ী, উত্তরা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, যশোর, রাজশাহী ও রংপুর) পরিচালিত হচ্ছে। সেনাসদস্যরা এসব কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। আইএসপিআর।