যমজ চালের ধান সংগ্রহ করেছে কৃষি অধিদপ্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমজ চালের ধান সংগ্রহ করেছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগ্রহী মানুষের চাহিদার চাপে চার হাজার টাকায় বিক্রি হয়েছে এ ধানের মণ। আগে এ ধান এক হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছিল। বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে জানান, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হাসানুল হক নতুন এই ধান সম্পর্কে জানতে চাইলে গতকাল সোমবার দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল আলম দুই কেজি ধান পাঠিয়েছেন। গত শুক্রবার প্রথম আলোয় ‘একক ধান, যমজ চাল’ শিরোনামে দিনাজপুরের বিরামপুরে চাষ হওয়া এই ধান নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। স্থানীয় কৃষক অছিমুদ্দিনের চাষ করা একটি ধানে দুটি চাল পাওয়া যায়। বিশ্বের আরও চারটি দেশে এমন জাতের ধানের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।