যমজ নবজাতকের একটির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মের পর পরিত্যক্ত যমজ ভাইয়ের একজন গতকাল শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। অন্যজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে লুঙ্গি জড়ানো সদ্যোজাত যমজ ভাইকে ফেলে রাখা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের বারান্দায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ শিশু পরিচর্যা ইউনিটে তাদের রাখা হয়। পরে গতকাল শুক্রবার ভোর পৌনে চারটার দিকে একজন মারা যায়। হাসপাতালের শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক শিশির রঞ্জন সাহা বলেন, শিশু দুটি নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়ায় তাদের ফুসফুস পূর্ণাঙ্গতা পায়নি।