প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল শুক্রবার গোসল করতে গিয়ে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের নাম তানিয়া (১২) ও সোনিয়া (১২)। এরা তেঁতুলিয়া সদর ইউনিয়নের সারিয়ালজোত গ্রামের ময়নুল হকের মেয়ে৷ দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল৷ পরিবারের একাধিক সদস্য জানান, দুপুরে তারা একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়৷ দীর্ঘ সময় বাড়ি না আসায় তাদের বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। একপর্যায়ে পুকুরের পানিতে দুজনের লাশ ভেসে ওঠে৷