প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মহাদেবপুর উপজেলার চকহরিবল্লভ আবাসন প্রকল্প এলাকায় পুকুরে ডুবে দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। এলাকার মৃত নিরেন চন্দ্র মণ্ডলের শিশুসন্তান সৌরভ ও গৌরব (৩) গতকাল সোমবার দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদের লাশ উদ্ধার করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। মহাদেবপুর থানার ওসি এনায়েত উদ্দীন ঘটনাটি নিশ্চিত করেছেন।