যমুনা অয়েলের গাড়িঋণের প্রস্তাব সভায় প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা ভেঙে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ১০ কর্মকর্তাকে গাড়ির ঋণ দেওয়ার সুপারিশ বোর্ডসভায় প্রত্যাখ্যান করা হয়েছে। গতকাল রোববার ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কোম্পানির বোর্ডসভার চেয়ারম্যান আবু তাহের।

যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলীম উদ্দিন প্রথম আলোকে বলেন, বোর্ড ১০ জনকে গাড়িঋণ দেওয়ার প্রস্তাব বিবেচনায় নেয়নি। আলোচনার পর বোর্ড তা প্রত্যাখ্যান করেছে। যমুনা অয়েল কোম্পানির চট্টগ্রামের সদর দপ্তর থেকে ১০ জন কর্মকর্তার জন্য গাড়িঋণের সুপারিশ ঢাকায় পাঠানো হয়। অথচ বছরে সর্বোচ্চ পাঁচজনের নামে ঋণ দেওয়ার নিয়ম রয়েছে।