যমুনা অয়েলে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় মালিকানাধীন তেল বিপণন কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে গতকাল বুধবার সকাল থেকে তিন দিনব্যাপী অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা-বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া শুরু হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করেছে।
গতকাল সকালে চট্টগ্রামের পতেঙ্গার গুপ্তখালে কোম্পানির প্রধান স্থাপনায় এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কোম্পানির উপমহাব্যবস্থাপক (অপারেশনস) কাজী মো. মনজুর রহমান। এ সময় উপমহাব্যবস্থাপক (প্রকৌশল) মাহিদুর রহমান, উপমহাব্যবস্থাপক (পরিকল্পনা) মো. জসিম উদ্দিন ও প্রধান স্থাপনার ইনচার্জ নুরুদ্দীন আহমেদ আল মাসুদ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কার্যক্রমে যমুনা অয়েল কোম্পানির ১৬টি ডিপোর ৪০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।