যমুনা ইলেকট্রনিকসে আগুন, পুড়েছে ২০ হাজার রেফ্রিজারেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবাহ এলাকায় যমুনা ইলেকট্রনিকস কারখানায় আজ বুধবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগে। ছবি: মাসুদ রানা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবাহ এলাকায় যমুনা ইলেকট্রনিকস কারখানায় আজ বুধবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগে। ছবি: মাসুদ রানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবাহ এলাকায় যমুনা ইলেকট্রনিকস কারখানায় আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ভয়াবহ আগুন লাগে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কারখানার মূল্যবান মালামাল পুড়ে গেছে।
কারখানার স্টোর ম্যানেজার আবু ইউসুফ দাবি করেন, কারখানায় তৈরি ২০ হাজার ফ্রিজ, ৬ হাজার টিভি, মেশিনপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, যমুনা ইলেকট্রনিকস কারখানার টিভি তৈরির সেকশনের গবেষণাগারের পাশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন টিভি সেকশনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও গাজীপুরের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভেনি। সেখানে থেকে থেকে আগুন জ্বলছিল ও ধোঁয়া বেরোচ্ছিল।