যমুনা ইলেকট্রনিকসের বাণিজ্যিক উৎপাদনের উদ্বোধন আজ
যমুনা গ্রুপের যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের বাণিজ্যিক উৎপাদনের উদ্বোধন হচ্ছে আজ শনিবার। এ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবাহ এলাকায় কারখানার ভেতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷ বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কারখানা কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের দিন থেকেই আনুষ্ঠানিকভাবে যমুনা ব্র্যান্ডের টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার এবং প্যাগাসাস ব্র্যান্ডের মোটরসাইকেলসহ নানা রকম পণ্যের উৎপাদন ও বাজারজাত শুরু হচ্ছে।
যমুনা গ্রুপের মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনের পরিচালক মোহাম্মদ আলমগীর আলম জানান, ‘দেশের জন্য যমুনার পণ্য’ স্লোগান সামনে রেখে বিশ্বমানের পণ্য ক্রেতাসাধারণের হাতে সাশ্রয়ী মূল্যে পেঁৗছে দেওয়া হচ্ছে৷