যমুনা টিভির নতুন সিইও আবু আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন। সচিব হিসেবে অবসরে যাওয়ার তিন দিন পর গত সোমবার তিনি এই পদে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পড়াশোনা করা আবু আলম এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।