যমুনা ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গত ২৮ ফেব্রুয়ারি যমুনা অয়েলের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে নাজিম উদ্দিন (৪০) নামের ওই ব্যক্তি মারা যান। এর আগে গত ৫ ফেব্রুয়ারি শামসুল আলম নামের একজন বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক পার্থ শংকর পাল প্রথম আলোকে জানান, নাজিম উদ্দিনের শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালি না পুড়লেও তাঁর শরীরের হাত-পা থেকে শুরু করে নিচের অংশ বেশি পুড়েছে।

নাজিম উদ্দিনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডা. পার্থ শংকর পাল। নাজিম বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন ছিলেন।
ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পেয়ে নাজিম উদ্দিনসহ নয় শ্রমিক ঘটনার দিন যমুনা অয়েলের ট্যাংকার পরিষ্কার করছিলেন। এঁদের মধ্যে সাতজনকে চিকিত্সার জন্য ঢাকায় আনা হয়।