যমুনা ডিস্টিলারিজে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর চিনিকল-সংলগ্ন যমুনা ডিস্টিলারিজে গতকাল বৃহস্পতিবার রাতে আগুন লেগে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া আটটায় নাটোর চিনিকল-সংলগ্ন যমুনা ডিস্টিলারিজের একটি আবাসিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনার পরপরই দমকলকর্মীরা আগুন নেভানো শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিলেন। নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ বলেন, আমরা দুর্ঘটনার খবর পাওয়ামাত্র আগুন নেভানোর কাজ শুরু করেছি। আগুন কারখানায় লাগতে পারেনি। আগুনে আবাসিক ভবনে রক্ষিত মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাবে না।