যমুনা নদীতে ডুবে মেডিকেল ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে যমুনা নদীতে গতকাল রোববার বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আজিজুল বারী ওরফে তুষারের (২৩) মৃত্যু হয়েছে। নিহত তুষার সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার ব্যাংক কর্মকর্তা নূরুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে তুষার ও তাঁর কলেজের দুই বন্ধু কলেজের পাশেই মতিন সাহেবের ঘাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে যান৷ একপর্যায়ে স্রোতের মধ্যে পড়ে তুষার নিখোঁজ হন৷ বাকি দুজন সাঁতরে তীরে উঠতে পারেন৷ এ সময় স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি করেও তুষারকে পাননি৷ খবর পেয়ে সিরাজগঞ্জ ও রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা এসে তল্লাশি চািলয়ে ওই ঘাটে থাকা পন্টুনের কাছে তুষারের লাশ পায়৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের পরিচালক মো. আরমান আলী বলেন, লাশ উদ্ধার করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।