প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু থেকে উত্তরে তিস্তা নদীর মোহনা পর্যন্ত ১৪৬ কিলোমিটার নদীতে বাঁধ দেওয়া হবে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এর কাজ শুরু করেছে। নির্মাণ শেষে বাঁধের ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হবে। এই প্রকল্প নির্মাণে সহায়তা দেবে বিশ্বব্যাংক।
গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা অডিটরিয়ামে নদীতীর সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। পাউবোর ইসিআরসির প্রকল্প পরিচালক সরদার সিরাজুল হকের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, সাংসদ হাবিবুর রহমান, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।