যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের যমুনা নদীর পাড় ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ঢাকার সিরাজগঞ্জের শিক্ষার্থীরা। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। একই সঙ্গে বাঁধ নির্মাণে সরকারের বরাদ্দ করা অর্থ স্থানীয় ব্যক্তিদের লুটপাট বন্ধেরও দাবি জানিয়েছেন তাঁরা। মানববন্ধনে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহন রায়হানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।