যমুনা ফিউচার পার্কে রেমন্ড শপের আরেকটি শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দোকান নম্বর ০০৬ ও ০০৭, দ্বিতীয় তলা, ব্লক-বি, যমুনা ফিউচার পার্কে দি রেমন্ডশপের আরও একটি শাখা উদ্বোধন করা হয়েছে৷ এ-সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মাহফুজুর রহমান৷ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ রেমন্ড লিমিটেডের ডিস্ট্রিবিউটর ও ফ্রান্সাইজি রিলায়েন্স ট্রেড ইন্টারন্যাশনালের চিফ এক্সিকিউটিভ আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন৷ নতুন এ শাখায় আন্তর্জাতিক মানসম্পন্ন সব ধরনের সুটিং, শার্টিং ও তৈরি পোশাক পাওয়া যাবে৷ বিজ্ঞপ্তি৷