প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা ব্যাংক লিমিটেড ও ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনস লিমিটেডের (ইউএফএস) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী যমুনা ব্যাংকের ২০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড বিক্রিতে ইউএফএস আর্থিক পরামর্শ দেবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম এবং ইউএফএসের পরিচালক হামজা আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।