যমুনা ব্যাংকের পরিচালককে দুদকের অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার তাঁকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। কমিশন সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

দুদক সূত্র জানায়, বেনামি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ মঞ্জুর করে ১০৬ কোটি টাকা আত্মসাৎ এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের নামে ভুয়া ভাউচার দাখিল করে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল নূর মোহাম্মদের বিরুদ্ধে ।
অনুসন্ধানে অভিযোগের দালিলিক প্রমাণ না পাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রেজাউল করিম। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন যাচাই করে নূর মোহাম্মদকে অব্যাহতির অনুমোদন দেয়।