যমুনা ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে তলব করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় এবার যমুনা ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা এ-সংক্রান্ত নোটিশ গতকাল বুধবার তাঁদের কাছে পাঠানো হয়েছে।যমুনা ব্যাংকের যে পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই নোটিশ পাঠানো হয়েছে, তাঁরা হলেন ব্যাংকটির মনিটরিং ভিজিল্যান্স ডিভিশনের এসএভিপি এ কে এম রশিদুজ্জামান, সিএডি প্রধান কার্যালয়ের ইভিপি মোখলেসুর রহমান, করপোরেট ডিভিশনের এসইভিপি সামসুল আরেফিন, ক্রেডিট ডিভিশন আরএমজি শাখার এসইভিপি মো. হাবিবুর রহমান এবং আরএমজি শাখার এসএভিপি মাজহারুল হক। নোটিশে ওই পাঁচজনকে ১৯ মে সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদে হাজির থাকতে বলা হয়েছে।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, বিসমিল্লাহ গ্রুপের এক হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় দুদকের অনুসন্ধান দল ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকের ৫০ জনের বেশি কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।