যমুনা ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় যমুনা ব্যাংক লিমিটেডের দুই ভাইস প্রেসিডেন্টসহ পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা হলেন যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ের রফিকুল হাসান, মো. মোর্শেদুল রহমান, এস এম জাহেদুল ইসলাম, এ এস মাসউক ও শামীমা আক্তার।গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সকাল থেকে পর্যায়ক্রমে এই পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে বিসমিল্লাহ গ্রুপকে ঋণ দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হয় এবং এ ক্ষেত্রে তাঁদের কতটুকু ভূমিকা ছিল, সে বিষয়ে লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়েছে।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র জানায়, বিসমিল্লাহ গ্রুপের লোকজনের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের পারস্পরিক যোগসাজশেই যমুনা ব্যাংকসহ মোট পাঁচ ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করা হয়েছে।