যমুনা ব্যাংকের সাবেক কর্মকর্তা মোজাম্মেল রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা দুই মামলায় যমুনা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক মোজাম্মেল হোসেনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহবুবুল আলম গতকাল মঙ্গলবার মোজাম্মেল হোসেনকে ১০ দিন করে দুই
মামলায় ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মহানগর হাকিম সাবরিনা আলী শুনানি শেষে পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোজাম্মেল হোসেনের জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।
গত সোমবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করে দুদক।