যমুনা সার কারখানার শ্রমিকদের পূর্ণ দিবস কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়। গতকাল সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা কাজে যোগদান না করে এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় সার পরিবহন বন্ধ থাকে।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা যোগদান না করায় কারখানার যান্ত্রিক ত্রুটি মেরামত করে সার উৎপাদনে যেতে বিলম্ব হচ্ছে।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব জানান, শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কারখানায় কর্মবিরতি পালন করেছে।